News71.com
 International
 18 Dec 16, 03:43 PM
 269           
 0
 18 Dec 16, 03:43 PM

মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যায় ৩ ইন্দোনেশীয় গ্রেফতার ।।

মালয়েশিয়ায় বাংলাদেশি হত্যায় ৩ ইন্দোনেশীয় গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এক বাংলাদেশি নাগরিককে হত্যায় জড়িত সন্দেহে ইন্দোনেশিয়ার ৩ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাকৃতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বন্দর পুত্রা ক্লাং ও কুয়ালা লাঙ্গাট থেকে আলাদা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।

দেশটির এক খবরে এই তথ্য প্রকাশ করেছে। খবরে জানা যায়, ৩ মাস আগে শাহ আলমের ৩০ নম্বর সেকশনে এক বাংলাদেশিকে হত্যা করা হয়। তবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। শাহ আলমের পুলিশের প্রধান সহকারী কমিশনার শাফিয়েন মামাত বলেছেন, ওইদিন স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে রাস্তার পাশ থেকে পুলিশ ওই বাংলাদেশির মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাঁধে ও পেটে আঘাতের চিহ্ন ছিল ।

পুলিশ বলেছে, ওই সময় তাকে চিহ্নিত করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে ছিল না। মৃতের সঙ্গে কোনো পরিচয়বাহী ডকুমেন্ট ছিল না। এক সপ্তাহ পরে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি ট্যাক্সি থেকে মরদেহ ওই এলাকায় ফেলে যাওয়া হয়েছে। এই এলাকাটি শ্রমিকদের আবাসস্থল বলে পরিচিত। পুলিশ ওই ট্যাক্সিচালককে চিহ্নিত করতে সক্ষম হয়। আরো তদন্তে মামলার অগ্রগতি হয় ।

পুলিশ আরো জানায়, ইন্দোনেশিয়ার ৩ ব্যক্তিকে সন্দেহজনকভাবে গ্রেফতার করার পর তাদের একজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আরো তদন্তের জন্য মঙ্গলবার (২০ ডিসেম্বর) পর্যন্ত রিমান্ডে নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, ঈর্ষাপরায়ণতায় ওই বাংলাদেশিকে হত্যা করা হয়ে থাকতে পারে। আবার ধারণা করা হচ্ছে, ঘাতকের স্ত্রীর সঙ্গে নিহত ব্যক্তি গোপন সম্পর্ক থাকতে পারে। তার কারণেই এই হত্যাকাণ্ড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন