
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার ভ্যাঙ্কুভার শহরে অতিরিক্ত পেইনকিলার (ব্যাথানাশক ওষুধ) সেবনে একদিনে ৯ জনের মৃত্য হয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, আরও মৃত্যর আশঙ্কা প্রকাশ করে ভ্যাঙ্কুভারের মেয়র গ্রেগর রবার্টসন বলেছেন, সময়টি ভ্যাঙ্কুভারের জন্য হতাশাজনক ।
সমস্যার মূল ধরে টান না দেওয়া পর্যন্ত কোনো আশা নেই। ওষুধের অপব্যাবহার বা অতিব্যবহারে ২০১৫ সালে কানাডায় ২ হাজার মানুষের মৃত্য হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কানাডা সরকার জনস্বাসাস্থ্য জনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, কিন্তু মেয়র রবার্টসনের ধারণা, পরিস্থিতি মোকাবিলায় আরো বিনিয়োগ দরকার ।
ভ্যাঙ্কুভারের পুলিশ প্রধান অ্যডাম পামারও শহরটির মাদক আসক্তদের জন্য আরো সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্মিত পামার বলেন, কল্পনা করতে পারেন, একদিনে একটি কারণে আমাদের শহরে ৯ জন মৃত্যবরণ করেছেন! তিনি জানান, ভ্যাঙ্কুভারে প্রতিমাসে গড়ে ওষুধ অতিব্যবহারের ১৫টি ঘটনা ঘটছে, এর মধ্য কয়েক ডজন মৃত্যর ঘটনা তদন্তনাধীন রয়েছে। শহরের সিভিল সার্জন জানিয়েছেন, মৃতদেহে মর্গ ভরে গেছে ।
পামার জানিয়েছেন, অধিকাংশ মৃত্যর ঘটনাই শহরের কেন্দ্রস্থলের ইস্টসাইড আবাসিক এলাকায় ঘটেছে। এই এলাকায় খুব সহজেই ওষুধ কেনা যায় বলে জানান তিনি। যে ব্যাথানাশকটি সেবনে অধিকাংশ মৃত্যর ঘটনা ঘটেছে সেটি ফেন্টানিল ওপিওয়িড বলে জানা গেছে ।
লবণের ৪টি দানার সমান আয়তনের বিশুদ্ধ ২ মিলিগ্রাম ফেন্টানিল একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে মেরে ফেলার জন্য যথেষ্ট বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের এপ্রিলে অতিরিক্ত ফেন্টনিল সেবনের কারণেই মার্কিন সংগীতশিল্পী প্রিন্স মৃত্যবরণ করেন ।