News71.com
 International
 18 Dec 16, 03:11 PM
 293           
 0
 18 Dec 16, 03:11 PM

অতিরিক্ত ওষুধ সেবনে গত ৫ বছরে যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়েছে ৩৩ শতাংশ ।।

অতিরিক্ত ওষুধ সেবনে গত ৫ বছরে যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়েছে ৩৩ শতাংশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৫ বছরে অতিরিক্ত ওষুধ সেবনে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর ঘটনা বেড়েছে ৩৩%। বেশ কয়েকটি রাজ্যে এই হার ২০০%। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্যমতে, ৩০টি রাজ্যে হেরোইন অসক্তি এবং পেইনকিলারের অপব্যবহারের কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। পেইনকিলারটি আফিম থেকে তৈরি ।

নিউ হ্যাম্পশায়ারে মৃত্যুর হার বেড়েছে ১৯১ শতাংশ। অন্যদিকে নর্থডাকোটা, ম্যাসাচুসেটস, কানেকটিকাট এবং মেইনে বেড়েছে ১০০%।

গত বছর ৫২ হাজার মানুষের মৃত্যু হয়েছে অতিরিক্ত ওষুধ সেবনে। এর মধ্যে দু্ই তৃতীয়াংশ মৃত্যুর ঘটনাটি ঘটে প্রেসক্রিপশনের মাধ্যমে ব্যবহৃত আফিম বা বেআইনি আফিমের অপব্যবহারে। সিনথেটিক আফিমে মৃত্যু বেড়েছে ৭৩%, সংখ্যায় যার পরিমাণ ৯,৫৮০। অক্সিটোসিন এবং ভিকোডিন এর মতো ওষুধের অপব্যবহারে মরেছে ১৭ হাজার ৫৩৬ জন। বেড়েছে ৪% ।

সেই তুলনায় গাড়ি দুর্ঘটনায় মারা গেছে ৩৭ হাজার ৭৫৭ জন। বেড়েছে ১২%। খুন ও আত্মহত্যাসহ বন্দুকের গুলিতে মারা গেছে ৩৬ হাজার ২৫২ জন। বেড়েছে ৭%। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে হেরোইন, ফ্যান্টানিল এবং প্রেসক্রিপশন পেইনকিলার নেশায় আসক্তির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন