News71.com
 International
 24 Sep 16, 11:30 PM
 389           
 0
 24 Sep 16, 11:30 PM

মার্কিন ড্রোন হামলায় নিহত ৪ আল কায়েদা জঙ্গি।।

মার্কিন ড্রোন হামলায় নিহত ৪ আল কায়েদা জঙ্গি।।

নিউজ ডেস্কঃ মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে স্থানীয় কমান্ডার আবু খালেদ আল-সানানিসহ চার আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে। রাজধানী সানার পূর্বাঞ্চলে গাড়িতে ভ্রমণরত অবস্থায় ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়।

গত শুক্রবার শেষ রাতের দিকে এ হামলা চালায় নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসৌর হাদির সমর্থক বাহিনী।

দুই দিনের ব্যবধানে ইয়েমেনে আল কায়েদা জঙ্গিদের লক্ষ্য করে এটা ছিল দ্বিতীয় ড্রোন হামলা। এর আগে বৃহস্পতিবার এক ড্রোন হামলায় আল কায়েদার আরেক শীর্ষ নেতা ও আঞ্চলিক কমান্ডার আব্দাল্লাহ আল-সানানি নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন