News71.com
 International
 24 Sep 16, 09:06 PM
 381           
 0
 24 Sep 16, 09:06 PM

সৌদি আরবে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ।।

সৌদি আরবে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ।।

 

নিউজ ডেস্কঃ সৌদি আরবে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। পানির পাম্পে কাজ করার সময় মৃত্যু হয় ওই দুই বাংলাদেশির। আজ শনিবার এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিফ ও কামালের বাড়ি কুমিল্লার ও ব্রাহ্মণবাড়িয়ার। এর আগে গত বৃহস্পতিবার দাম্মামের জোবাইন-ডাহারান মহাসড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিলেন ।

নিহত ব্যক্তিরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের শহিদুল ইসলাম মুন্সি (২৮) ও তাঁর ভাই বাবুল, পটুয়াখালীর সিরাজুল ইসলাম, যশোরের কেশবপুর উপজেলার রফিকুল ইসলাম এবং ভোলার রানা সাহাবুদ্দিন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন