News71.com
 International
 24 Sep 16, 02:16 AM
 434           
 0
 24 Sep 16, 02:16 AM

থাইল্যান্ডের দক্ষিণে বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত ।।

থাইল্যান্ডের দক্ষিণে বোমা বিস্ফোরণে ৩ পুলিশ নিহত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের প্রত্যন্ত দক্ষিণ অঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ এ খবর জানায়। থাইল্যান্ডের মুসলিম প্রধান প্রত্যন্ত দক্ষিণ অঞ্চলের সঙ্গে মালয়েশিয়ার সীমান্ত রয়েছে। ২০০৪ সালে এ অঞ্চলে বিদ্রোহ শুরু হয় ।

এখানে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটছে। এ পর্যন্ত এখানে ৬ হাজার ৬শ’র বেশি লোক নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক লোকজন। ইয়ানা প্রদেশে আজ শুক্রবারের বোমা বিস্ফোরণে ৩ তরুণ পুলিশ কর্মকর্তা নিহত হন। বিস্ফোরণে তাদের গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং রাস্তায় বড় গর্ত সৃষ্টি হয়। ক্রংপিনাং জেলার একজন পুলিশ কমান্ডার রাকচার্ত রুয়াংচারোয়েন বলেন, ‘বোমাটি ৫০ থেকে ৬০ কেজি ওজনের ।

তিনি বলেন, রাস্তার নিচ দিয়ে যাওয়া ড্রেনেজ পাইপে লুকিয়ে রাখা বোমাটি বিস্ফোরণ ঘটানোর পর হামলাকারীরা পার্শ্ববর্তী জঙ্গল থেকে পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালায়। গুলিতে এক পুলিশ কর্মকর্তা মরাত্মকভাবে আহত হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন