News71.com
 International
 15 Aug 16, 11:46 AM
 380           
 0
 15 Aug 16, 11:46 AM

নিউইয়র্ক বিমানবন্দরে আকস্মিক গোলাগুলি

নিউইয়র্ক বিমানবন্দরে আকস্মিক গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক: আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে। আর এই গোলাগুলি ঘটনার পর থেকে সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। এই বিমানবন্দরটির টার্মিনাল খালি করে ফেলা হয়েছে। কিন্তু তাৎক্ষনিকভাবে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

এই ঘটনায় পুলিশের একটি সূত্র বলেছেন, এই গোলাগুলির কোনো প্রমাণ তারা পায়নি। তবে কিসের শব্দ শোনা গেছে, তা নিয়ে তারা তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন