News71.com
 International
 14 Aug 16, 06:59 PM
 398           
 0
 14 Aug 16, 06:59 PM

ফের হিটলারের 'গোল্ড ট্রেন'র খোঁজ শুরু ।।

ফের হিটলারের 'গোল্ড ট্রেন'র খোঁজ শুরু ।।

আন্তর্জাতিক ডেস্কঃ একটা গোটা ট্রেন ভর্তি ছিল সোনা। ছিল আরও নানা সম্পদ, টাকা, অস্ত্র। এক কথায় কোটি কোটি টাকার সম্পত্তি। বছরের পর বছর ধরে সেই আস্ত ট্রেনটি নাকি রয়েছে মাটির নীচে গোপন সুড়ঙ্গে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর লুট করা সম্পদ ভর্তি সেই 'গোল্ড ট্রেন' ফের শুরু হল খোঁজা।

অতীতে একাধিক বার 'গোল্ড ট্রেন'-এর তল্লাশি করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেই ট্রেনের খোঁজ মেলেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি বাহিনীর লুট করা যাবতীয় সম্পত্তি নিয়ে ট্রেনটিকে মাটিতে পুঁতে দেওয়া হয়। অনেক ইতিহাসবিদের দাবি, ট্রেনটিকে নাৎসিরা তাদের গোপন সুড়ঙ্গে পাচার করে দেয় ।

দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডের ওয়ালব্রিচে সেই রেল করিডরটি এখনও ট্রেজার হান্টারদের হাতছানি দেয়। গত বছর অগাস্টে পোল্যান্ডের বৃদ্ধ Piotr Koper ও জার্মান নাগরিক Andreas Richter দাবি করেছিলেন, নাৎসি বাহিনীর সেই সম্পদে ভরপুর ট্রেনটির সন্ধান তারা পেয়েছেন। ৩২০ ফুটের ট্রেনটি রয়েছে মাটির নীচে ।

কিন্তু বহু মানুষ দাবি করলেও, ট্রেনটি যে পোল্যান্ডের ওয়ালব্রিচেই মাটির নীচে রয়েছে, তার কোন বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। গোল্ড ট্রেন সার্চ প্রজেক্টের মুখপাত্র আন্দ্রেজ গেইকের কথায়, 'ট্রেনটি তো আর খড় চাপা দেওয়া নেই। যদি ট্রেনটি থাকে, তাহলে আমরা খুঁজে বের করবই ।

গত মঙ্গলবার সেই শতাব্দি প্রাচীন রেলপথ খোঁড়াখুঁড়ি শুরু করা হয়েছে। ট্রেজার হান্টারদের দাবি, খুব শীঘ্রই গোল্ড ট্রেনের রহস্য ভেদ হবে। জানা যায়, হিটলার বাহিনীর ধন-সম্পদে ঠাসা ট্রেনটিতে ছিল, ৩০০ টন সোনা, অস্ত্র, বহুমূল্য রত্ন ও মূল্যবান সামগ্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন