
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে দুর্বৃত্তের বোমা হামলায় ২ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের হুয়া হিন এলাকায় একটি রিসোর্টে এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে জখম হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। জখমদের মধ্যে অনেক বিদেশি পর্যটক রয়েছেন।
স্থানীয় লোকজনের থেকে জানা গেছে, মাত্র ৩০ মিনিট সময়ের ব্যবধানে ওই দুই বিস্ফোরণ ঘটে। ৫০ মিটার দূরত্বের ব্যবধানে রাখা ছিল বিস্ফোরক এই দু'টি। এছাড়াও ওই এলাকার অদূরে অন্য একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে নিরাপত্তাবাহিনী। সমগ্র শহর জুড়ে চালানো হচ্ছে তল্লাশি অভিযান।