News71.com
 International
 04 Oct 26, 12:13 PM
 4           
 0
 04 Oct 26, 12:13 PM

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান॥  

মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনেসিতে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যর্থ হওয়ার পর অঙ্গরাজ্যের কারা বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ অক্টোবর) ওই অঙ্গরাজ্যের গভর্নর বিল লি এ তথ্য জানান। তিনি বলেন, ফ্রাঙ্ক স্ট্রাডা এ মাসেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। তাকে দুই দফা পেন্টোবারবিটাল দেওয়া হলেও তিনি মারা যাননি। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। আইনজীবীদের দাবি, তিনি অচেতন ও ভেন্টিলেটরের সহায়তায় রয়েছেন।

কারাপ্রধান স্ট্রাডাও পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য দুই ডোজ ইনজেকশন দেওয়ার পরও ক্রিস্টার বেঁচে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। এ পরিস্থিতিতে টেনেসিবাসীর স্বার্থে তিনি পদত্যাগ করছেন। হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকরের কথা ছিল। এটি কার্যকর হলে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম নারী হতেন তিনি কিন্তু দুটি ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যান ক্রিস্টা। পরে আইনজীবীরা তার সাজা কমানোর আবেদন করেছেন। তবে দুটি ইনজেকশন দেওয়ার পর টেনেসির একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন