News71.com
 International
 13 Sep 26, 01:16 PM
 21           
 0
 13 Sep 26, 01:16 PM

জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ॥  

জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতাং যাওয়ার পথে জাভা সাগরে ২৪১ যাত্রী বহনকারী একটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে সকালে সেটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

দক্ষিণ কালিমানতাং প্রদেশের বাঞ্জারমাসিন শহরের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তারা ঘটনাটি জানতে পারে। জাহাজটি পূর্ব জাভা প্রদেশের রাজধানী ও ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতাংয়ের বাঞ্জারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায়। প্রাথমিকভাবে জানা গেছে, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন