
আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনী বিপর্যয়, বিতর্কিত নিয়োগ এবং দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। মে মাসের স্থানীয় সরকার নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পর থেকেই মূলত তাঁর পদত্যাগের দাবি ও নেতৃত্ব নিয়ে টানাটানি শুরু হয়।সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী, নিজের অনড় অবস্থান থেকে সরে এসে স্টারমার এখন ‘রাজনৈতিক বাস্তবতা’ বিবেচনা করছেন বলে ইঙ্গিত দিয়েছেন তার ঘনিষ্ঠ এক ক্যাবিনেট সহযোগী।
যদিও ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। স্টারমার নিজেও এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি। ব্রিটিশ গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পদত্যাগের খবর দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী স্টারমার তো বটেই, তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলোর আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর মালিকানাধীন ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করবেন।