News71.com
 International
 15 May 26, 02:07 PM
 4           
 0
 15 May 26, 02:07 PM

ভারতে লিটারপ্রতি জ্বালানি তেলের দাম বাড়লো ৩ রুপি॥  

ভারতে লিটারপ্রতি জ্বালানি তেলের দাম বাড়লো ৩ রুপি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় ভারতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ মে) থেকে কার্যকর হওয়া এই নতুন মূল্যতালিকা অনুযায়ী রাজধানী দিল্লিসহ দেশটির প্রধান শহরগুলোতে জ্বালানির দামে বড় পরিবর্তন এসেছে। জনপ্রিয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম ৯৭ রুপি ৭৭ পয়সা এবং ডিজেল ৯০ রুপি ৬৭ পয়সায় দাঁড়িয়েছে। কেবল তরল জ্বালানিই নয়, দিল্লিতে সিএনজি বা সংকুচিত প্রাকৃতিক গ্যাসের দামও কেজিপ্রতি ২ রুপি বৃদ্ধি পেয়ে ৮৭ রুপিতে পৌঁছেছে।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে ভারতের অন্যান্য মেগাসিটিতেও। কলকাতায় প্রতি লিটার পেট্রোল এখন ১০৮ রুপি ৭৪ পয়সা এবং ডিজেল ৯৫ রুপি ১৩ পয়সায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মুম্বাই ও চেন্নাইতেও পেট্রোল এবং ডিজেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। শহরভেদে এই দাম বৃদ্ধির হার ছিল ২ রুপি ৮৩ পয়সা থেকে ৩ রুপি ২৯ পয়সা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন