News71.com
 International
 17 Apr 26, 10:24 AM
 7           
 0
 17 Apr 26, 10:24 AM

কয়েকজন স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে॥ পোপ    

কয়েকজন স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে॥ পোপ      

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ায় যুদ্ধের মাধ্যমে বিশ্ব ধ্বংসের মুখে পড়েছে। যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয়কারী নেতাদের সমালোচনা করে তিনি পথ পরিবর্তনের আহ্বান জানান এবং নিজ স্বার্থে ধর্মীয় ভাষা ব্যবহারের নিন্দা করেন। গতকাল বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে তিনি এই নিন্দা জানান।

যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে ধর্মীয় ভাষার অপব্যবহারের কড়া সমালোচনা করেন পোপ। তিনি যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্ব মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ধ্বংসের মুখে পড়েছে। প্রথম মার্কিন পোপ হিসেবে লিও সেই সব নেতাদেরও নিন্দা জানিয়েছেন, যারা যুদ্ধের যৌক্তিকতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহার করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের সবচেয়ে বড় শহরে এক বৈঠকে তিনি পথ পরিবর্তনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন