News71.com
 International
 17 Apr 26, 10:24 AM
 6           
 0
 17 Apr 26, 10:24 AM

সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান॥  

সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সিরিয়া থেকে নিজেদের সর্বশেষ সেনাসদস্যদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির হাসাকাহ অঞ্চলের ‘কাসরাক’ সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে যাওয়ার মাধ্যমে প্রায় এক দশকের সামরিক উপস্থিতির অবসান ঘটল। সিরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, মার্কিন সেনারা সরে যাওয়ার পরপরই সিরিয়ার সেনাবাহিনীর ৬০তম ডিভিশন ‘কাসরাক’ ঘাঁটিতে প্রবেশ করে। এই ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিও ছিল। মূলত ২০১৫ সাল থেকে আইএস (ইসলামিক স্টেট) বিরোধী লড়াইয়ের নাম দিয়ে মার্কিন বাহিনী সিরিয়ায় অবস্থান করছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন