News71.com
 International
 16 Apr 26, 11:53 PM
 1           
 0
 16 Apr 26, 11:53 PM

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি॥পাকিস্তান    

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি॥পাকিস্তান      

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারিত হয়নি। সময়সূচি চূড়ান্ত হওয়া মাত্রই আমরা আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করব।’ এই সংবেদনশীল বিষয়ে গণমাধ্যমকে যেকোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তাহির আনদ্রাবি আরও বলেন, গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আঞ্চলিক দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রচারের লক্ষ্যে সফর করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন