News71.com
 International
 15 Apr 26, 11:22 AM
 10           
 0
 15 Apr 26, 11:22 AM

ভারতের বিদ‍্যুৎ কেন্দ্রে বয়লার বিষ্ফোরণ॥ নিহত ১০- আহত ২০  

ভারতের বিদ‍্যুৎ কেন্দ্রে বয়লার বিষ্ফোরণ॥ নিহত ১০- আহত ২০   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত লিমিটেডের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরিত হয়েছে। এসময় বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জেলার সিংহিতারাই গ্রামের বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে এখনও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে শক্তি থানার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, দুপুর ২টার দিকে সিংগিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে এই বিস্ফোরণটি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন