News71.com
 International
 20 Jul 16, 07:25 PM
 415           
 0
 20 Jul 16, 07:25 PM

শোলাকিয়া হামলার আসামী জাহিদুল হকের ডিএনএ পরীক্ষার আদেশ

শোলাকিয়া হামলার আসামী জাহিদুল হকের ডিএনএ পরীক্ষার আদেশ

 

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের শোলাকিয়া হামলা মামলার আসামি জাহিদুল হক তানিমের ডিএনএ পরীক্ষার আদেশ দিয়েছে আদালত। এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান আজ বুধবার এই আদেশ দিয়েছন।

এই ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ঘটনাস্থল ও সংশ্লিষ্ট অন্যান্য স্থান থেকে বস্তুগত যেসব আলামত ইতোপূর্বে সংগ্রহ করা হয়েছে, সেগুলো আগেই ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর সে কারণেই আসামী তানিমেরও ডিএনএ পরীক্ষার প্রয়োজন। পরে সেগুলোর সঙ্গে তানিমের ডিএনএ রিপোর্ট মিলিয়ে দেখা হবে।

ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ওই ঘটনাস্থল থেকে জাহিদুল হক তানিমকে আটক করে পুলিশ। পরে তাকে ১০ দিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন