News71.com
 Bangladesh
 09 Jul 26, 11:24 AM
 28           
 0
 09 Jul 26, 11:24 AM

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার॥

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার॥

রুদ্র বিশ্বাসঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। উল্লেখ‍্য গত ১৩ মে ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। গতকাল বুধবার (৮ জুলাই) অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যদের মধ্যে আরও রয়েছেন সহ-সভাপতি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, এসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, রংপুরের কমিশনার আবদুল মাবুদ ও কেএমপির কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় কেএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেএমপির সকল কর্মকর্তাসহ সর্বস্তরের সদস‍্যবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন