News71.com
 Bangladesh
 20 Jul 16, 11:50 AM
 385           
 0
 20 Jul 16, 11:50 AM

সারাদেশে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ

সারাদেশে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ

 

নিউজ ডেস্ক: গুলশানে হলি আর্টিজানে হামলার পর নিখোঁজ যুবকদের সঙ্গে জঙ্গি হামলার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এই কারণেই গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সারাদেশে নিখোঁজদের একটি তালিকা তৈরি করা হয়েছে। পুলিশ এই বিষয়ে ধারণা করছে, তালিকায় যাদের নাম দেয়া হয়েছে-তাদের সঙ্গে জঙ্গি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

জানা গেছে, এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে সরাসরি জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সম্প্রতিক সময়ে নিখোঁজ ১০ জনের তালিকা প্রকাশের পর গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৬২ জনের একটি তালিকা প্রকাশ করেছে। নিখোঁজ এই ২৬২ জনের তালিকা দেশের সকল থানায় পাঠানো হয়েছে। কোন ব্যক্তি এদেরকে শনাক্ত করতে পারলে নিকটস্থ থানা পুলিশে জানানোর অনুরোধ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন