
নিউজ ডেস্ক: রংপুরে গঙ্গাচড়া উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি ওয়ায়েদুল হক নামে ১জন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গঙ্গাচড়া থানার ওসি নজরুল ইসলাম জানান গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অভিযান চালিয় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামায়েত নেতা ওয়ায়েদুল হক গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী গ্রামের আমজাদুল ইসলামের ছেলে।
গঙ্গাচড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) নজরুল ইসলাম আরও জানান নাশকতা ও বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হবে।