News71.com
 Bangladesh
 20 Jul 16, 01:44 AM
 369           
 0
 20 Jul 16, 01:44 AM

সাভারে সাড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারে সাড়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক: ঢাকার অদূরে সাভারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার সকাল থেকে আজ বিকেল পর্যন্ত উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের ৩টি এলাকায় তিতাস গ্যাসের প্রায় ৩ হাজার ৫০০ গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন।

সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন বলেন, তেতুঁলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া, পূর্বহাতিসহ ৩ টি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ১৬ হাজার ৬৫০ ফিট অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ ও জব্দ করা হয়। আর এই অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন