News71.com
 Bangladesh
 20 Jul 16, 01:37 AM
 392           
 0
 20 Jul 16, 01:37 AM

জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি ফজলে হাসান বাদশা

জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানালেন এমপি ফজলে হাসান বাদশা

নিউজ ডেস্কঃ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ইমামদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যুব সমাজকে আহ্বান জানান যে, জঙ্গিবাদে না যাওয়ার জন্য। তারা যেনো আল্লাহর এবাদত করে। জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। আমরা জঙ্গিবাদ চাই না।’

রাজশাহী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহী জেলার সব ইমাম, খতিব, প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল অডিটোরিয়ামে এ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমপি ফজলে হোসেন বাদশা আরও বলেন, পাকিস্তানের চেয়ে আমাদের দেশ অনেক এগিয়েছে। প্রায় সময় সেখানে মসজিদের ভেতরে বোমা হামলার ঘটনা ঘটে। ইমামরা যদি পাশে থাকেন তাহলে জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারবে না। দেশের এ সংকটে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন।

কর্মশালা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য রাাখেন বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার নিশারুল আরিফ, র্যা ব-৫ এর উপ-পরিচালক (প্রশাসন) কেবিএম মোরাশ্বের রহিম। এতে এক হাজার ১০০ জন ইমাম, খতিব ও শিক্ষক অংশ নিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন