
নিউজ ডেস্কঃ ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের একটি দল আজ মঙ্গলবার সন্ধ্যায় ২০ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলেন তারেক (৪৫) ও তার স্ত্রী শিলা (৩৫)।
গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুড়গাঁও এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তারেক ও শিলাকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সদর থানা এলাকায়।
কুড়গাঁও এলাকার জনৈক শামসুদ্দিনের ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে তারা সাভার, ধামরাই এবং আশুলিয়া এলাকার অন্যান্য মাদক বিক্রেতাদের নিকট গাঁজা বিক্রি করে আসছিলেন। আগামীকাল বুধবার তাদেরকে আদালতে পাঠানো হবে।