News71.com
 Bangladesh
 04 Feb 24, 10:45 AM
 157           
 0
 04 Feb 24, 10:45 AM

ধূমপান বন্ধ করলেই কমে ৫০ ভাগ ক্যান্সার প্রবনতা॥

ধূমপান বন্ধ করলেই কমে ৫০ ভাগ ক্যান্সার প্রবনতা॥


নিউজ ডেস্কঃ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ৪২ জন ক্যান্সার আক্রান্তের ক্যান্সার-জার্নির অভিজ্ঞতা নিয়ে ‘এখানে থেমো না : ক্যান্সার লড়াকুদের বয়ান’ নামে বই প্রকাশ করেছে স্বেচ্ছাসেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম লেকচার হলে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪২ জনের লেখা সংকলিত বইটির পরিবেশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্যান্সারজয়ী লেখক ও চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. গুভাগত চৌধুরী বলেন, ‘আমাদের দেশে তরুণদের স্বাস্থ্য সমস্যা বেশি। রাস্তাঘাটে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীদের ধূমপান করতে দেখা যায়। শুধু ধূমপান কমালে ৫০ শতাংশ ক্যান্সার কমে যাবে। এ ছাড়া মদ্যপান, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া কমাতে হবে। বর্তমানে স্থুলতা ও ফাস্টফুডের জন্য শিশুদেরও ডায়াবেটিক হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন