
নিউজ ডেস্কঃ অর্থনৈতিক সঙ্কটের কথা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সব কিছুর দাম বাড়ছে। যাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ভদ্রলোক একেবাবে নতুন। উনি এসে বললেন, ‘‘সিন্ডিকেটরা সবকিছুর দাম বাড়ায়। এক সপ্তাহের মধ্যে সব সিন্ডিকেট বন্ধ করে দেব।’’ উনার শপথ নেওয়ার পর তিন সপ্তাহ পার হচ্ছে। সিন্ডিকেট বন্ধ করতে পেরেছেন? সিন্ডিকেট ভেঙেছে? জিনিসপত্রের দাম কমেছে? পারেন নাই!’ আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাঙ্গাহীর আলমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।