News71.com
 Bangladesh
 19 Jul 16, 07:19 PM
 421           
 0
 19 Jul 16, 07:19 PM

শৈলকূপায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

শৈলকূপায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

 

নিউজ ডেস্ক: ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় ট্রাকচাপায় কছিম উদ্দিন নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কছিম একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত ছানার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত কছিম দুপুর ১টার দিকে সাইকেলযোগে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি বালুবোঝাই ট্রাক তাকে পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন