News71.com
 Bangladesh
 31 Jan 24, 01:58 PM
 141           
 0
 31 Jan 24, 01:58 PM

পুঁজিবাজার: লোকসানে ১৪ কোম্পানি, মুনাফা কমেছে ২০টির

পুঁজিবাজার: লোকসানে ১৪ কোম্পানি, মুনাফা কমেছে ২০টির

নিউজ ডেস্ক: ব্যবসায় ভালো করতে না পারার কারণ হিসেবে বিক্রি কম, কাঁচামালের মূল্যবৃদ্ধি, সুদজনিত ব্যয় বৃদ্ধিসহ নানামুখী সংকটের কথা জানিয়েছে কোম্পানিগুলো। এমনকি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কথায়ও সংকটের  বিষয়টি উঠে আসে। তিনি বলেন, সাপ্লাই চেইন ও এক্সচেঞ্জ রেটের কারণে বেশির ভাগ কোম্পানিই এখন কোনো রকমে টিকে রয়েছে। তাদের ২০ থেকে ২৫ শতাংশ শুধু এক্সচেঞ্জ লসই হচ্ছে। মুনাফা করাই কঠিন হয়ে গেছে।তারল্যসংকটও আছে বাজারে। সব মিলিয়ে কোম্পানিগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে ছয় মাস খুবই খারাপ ছিল। 

৪৭টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির। কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা ৪৪ পয়সা, যা আগের অর্থবছরের তুলনায় ৬২৮ শতাংশ কম।এ বিষয়ে আইসিবির এক কর্মকর্তা বলেন, শেয়ার বিক্রি থেকে কম মুনাফা, সুদের ব্যয় বৃদ্ধি এবং অনেক বেশি সঞ্চিতি বা প্রভিশনিং করার কারণে নিট মুনাফা এবং ইপিএস হ্রাস পেয়েছে।এরপরই ৫০০ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে ঋণাত্মক ২০ পয়সা ইপিএস হয়েছে জাহিন স্পিনিংয়ের। আর ৩৫৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে ১ টাকা ৯২ পয়সা লোকসান হয়েছে ম্যাকসন্স স্পিনিংয়ের। এ ছাড়াও শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, মেট্রো স্পিনিং ও সিলভা ফার্মা আয় থেকে লোকসানে নেমেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন