News71.com
 Bangladesh
 30 Jan 24, 10:02 PM
 147           
 0
 30 Jan 24, 10:02 PM

শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থ মেয়াদে স্পিকার নির্বাচিত॥

শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থ মেয়াদে স্পিকার নির্বাচিত॥

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার পদে পুনঃনির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিশেনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হন তিনি।  পরে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকারকে শপথবাক্য পাঠ করান।এদিন বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্ব দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করে।২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন