News71.com
 Bangladesh
 30 Jan 24, 10:01 PM
 159           
 0
 30 Jan 24, 10:01 PM

জাতীয় সংসদের সব সদস্যই একদলের : বিএনপিনেতা রিজভী

জাতীয় সংসদের সব সদস্যই একদলের : বিএনপিনেতা রিজভী

নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্বিতীয় বাকশালী সংসদের কলঙ্কিত যাত্রা শুরু। সংসদের সব সদস্যই একদলের। ডামি নির্বাচনের পর ডামি শপথে অবৈধ সংসদ দেশের গণতান্ত্রিক মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই সংসদ জনগণের নয়। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বিরোধীদলকে (জাতীয় পার্টি) দয়া করে ১১টি আসন ছেড়ে দিয়েছে সরকার। নতুন নতুন অপকৌশলে জনগণকে বঞ্চিত করে ক্ষমতা ধরে রেখেছেন তারা। আওয়ামী লীগ অপরাধপ্রবণ রাজনৈতিক দল। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে বলে দলের নেতারা আবোল-তাবোল বক্তব্য দিচ্ছেন। জনগণের ভোট বর্জন গণতন্ত্রকামীদের বিজয়। অবৈধ সংসদ বাতিল করে লুণ্ঠিত মানবাধিকার, ভোটাধিকার ফিরিয়ে আনতে সংকল্পবদ্ধ হতে হবে আমাদের বলেও জানান তিনি। বিভিন্ন এলাকায় কালো পতাকা মিছিলে বাধা দিচ্ছে পুলিশ এমন অভিযোগ করেন রিজভী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন