News71.com
 Bangladesh
 30 Jan 24, 01:03 PM
 138           
 0
 30 Jan 24, 01:03 PM

আ.লীগ ও বিএনপি মাঠে নামছে আজ॥

আ.লীগ ও বিএনপি মাঠে নামছে আজ॥

 

 

নিউজ ডেস্ক: সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর দিনে রাজধানীসহ দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় এই কর্মসূচি দিয়েছে দলটি।এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পূর্বঘোষণা অনুযায়ী আজ সারা দেশের জেলা-উপজেলা ও মহানগরে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে। তবে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু উপলক্ষে রাজধানীতে সমাবেশ স্থগিত করা হয়েছে। বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ শান্তি ও গণতন্ত্র সমাবেশ করছে। আওয়ামী লীগের সূত্র জানায়, আজ সারা দেশে জেলা-উপজেলা ও মহানগরে শান্তি ও গণতন্ত্র সমাবেশের অংশ হিসেবে রাজধানীতে সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন