
নিউজ ডেস্ক: নেত্রকোণার পূর্বধলায় আজ মঙ্গলবার সকালে শিপা আক্তার (৭) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। শিপা উপজেলার আগিয়া ইউনিয়নের আগিয়া গ্রামের মাসুদ খানের মেয়ে।
পুলিশ বলেন, শিপা বুদ্ধি প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল। সে গত সোমবার সকালে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পর দিন আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের জামতলা এলাকায় স্থানীয় লোকজন ধলাই নদীর পাশে একটি ফসলী জমিতে এই শিশুটির অর্ধগলিত লাশটি পড়ে থাকতে দেখতে পায় এবং পরে পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) নূরুল আমিন বলেন, শিশুটির বাড়ির পাশ দিয়েই ধলাই নদীটি বয়ে গেছে, ধারনা করা হচ্ছে এই শিশুটি খেলার ছলে সবার অজান্তে নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। পরে হয়ত শিয়াল কুকুরে লাশটি নদীর কিনার থেকে টেনে হিচড়ে পাড়ে নিয়ে আসে।