News71.com
 Bangladesh
 29 Jan 24, 12:59 PM
 175           
 0
 29 Jan 24, 12:59 PM

যুক্তরাষ্ট্র-জার্মানিতে পোশাক রপ্তানি কমছে॥

যুক্তরাষ্ট্র-জার্মানিতে পোশাক রপ্তানি কমছে॥

 

 

 

নিউজ ডেস্ক: পোশাকের শীর্ষ বাজারগুলোতে রপ্তানি কমায় অস্থিরতা সরকারের ভেতরে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি নেতিবাচক হওয়ায় উদ্বেগ বাড়ছে। কেন এসব বাজারে অব্যাহতভাবে রপ্তানি কমছে, তার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন বাজার খোঁজার পাশাপাশি পোশাকের বাইরে ভেনামি চিংড়ি, চামড়া, ফলমূল, শাকসবজির রপ্তানি বাড়াতে বহুমুখী কর্মপরিকল্পনাও তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের কথা বলা হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রপ্তানি বাড়ানোসংক্রান্ত কার্যনির্বাহী কমিটির সভায় এমন কর্মপরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। এসব সিদ্ধান্তসংক্রান্ত প্রতিবেদনটি ২২ জানুয়ারি বিডার নির্বাহী চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, পররাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

 

 

জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমছে। এ দুটো দেশ ছাড়াও আরও শীর্ষ ৮টি বাজারেও রপ্তানি কমার ধারা অব্যাহত রয়েছে। এটিই ভাবিয়ে তুলছে বাণিজ্য মন্ত্রণালয়কে। এমন পরিস্থিতিতে সম্ভাবনাময় হিসেবে নতুন বাজার সৌদি আরব, জাপানসহ এ রকম আরও কয়েকটি বাজারের দিকে নজর বাড়ানোর কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। একদিকে নতুন নতুন বাজারের প্রসার, অন্যদিকে পোশাক ছাড়াও অন্য পণ্যে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অন্য পণ্যের মধ্যে রয়েছে ভেনামি চিংড়ি, চামড়া ও চামড়াজাতীয় পণ্য, তাজা শাকসবজি, হোম টেক্সটাইল পণ্য ইত্যাদি। এসব পণ্য রপ্তানিতে নানা সমস্যা ও সংকট রয়েছে। এগুলোর সমাধান করে কীভাবে রপ্তানি বাড়ানো যায়, সেই কর্মপরিকল্পনা করতে বলেছে মন্ত্রণালয়। এসব বিষয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘বড় বাজারে রপ্তানি কমছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন