
নিউজ ডেস্কঃ বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সরকার কোনো বিদেশি শক্তি বসায়নি। বাংলাদেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন।’ আজ শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন। কাদের বলেন, ‘বিদেশিদের ভয় দেখান? ৪১ দশমিক ৮ শতাংশ লোকের ভোটারের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। যেখানে ২৮ দল নির্বাচনে অংশ নিয়েছে। চীন বা রাশিয়া আমাদের বন্ধু হতে পারে। আমাদের সরকার কোনো বিদেশি শক্তি বসায়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় অক্টোবরের ২৮ তারিখ? সময় ঠিক এ রকম। কোথায় ছিলেন এত দিন, কোথায় ছিলেন গয়েশ্বর বাবু? তিনি আজ (শনিবার) পল্টনে হাজির হয়েছেন। বলেছিলেন অলিগলি খুঁজে পাব না, আমরা পালিয়ে যাব। কে পালিয়েছে? ডিবি অফিসে কোরাল মাছ খেয়ে পালিয়েছিল কারা? গয়েশ্বর বাবু অলিগলি খুঁজে পাননি।