
নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি খাতের ছয় প্রকল্পে চীনের কাছে এক বিলিয়ন ডলার, অর্থাৎ ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চায় বাংলাদেশ। এ জন্য লাইন অব ক্রেডিটের (ঋণসহায়তা) জন্য ছয়টি প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমেদ পলক জানান। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকালে সচিবালয়ের বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান। পরে চীনের রাষ্ট্রদূত বলেন, ‘চীন সব সময় ইতিবাচকভাবে বাংলাদেশের পাশে থাকবে। আমরা বাংলাদেশ সরকারের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, একই সঙ্গে সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। এ কারণেই আমরা নতুন সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে পথে প্রধানমন্ত্রীকে এগিয়ে নিতে চাই। সে জন্য আইসিটির অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্প, প্রশিক্ষণ, নেতৃত্ব, কর্মসূচি ও অর্থায়নে সামনের দিনেও বাংলাদেশের পাশে থাকব।’