News71.com
 Bangladesh
 22 Jan 24, 07:27 PM
 135           
 0
 22 Jan 24, 07:27 PM

দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই॥ আইনমন্ত্রীর অভিমত

দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই॥ আইনমন্ত্রীর অভিমত

নিউজ ডেস্কঃ নির্বাচনের আগে থাকলেও পরে দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাংবাদিকেরা আইনমন্ত্রীর কাছে জানতে চান, দেশে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কূটনৈতিক সংকট ছিল। নির্বাচনের পর কূটনীতিকেরা মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাহলে কি বলা যায়, কূটনৈতিক সংকট যেটি ছিল, সেটি কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো তা আছে?

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি কূটনৈতিক সংকট বলব না, তবে আমার মনে হয়, আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল। অবশ্যই আপনারা দেখেছেন, নির্বাচনের পরে সে রকম কোনো কূটনৈতিক সমস্যার সম্ভাবনা নেই।’ ভারতীয় হাইকমিশনার বলছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আইনের যেসব জটিলতা রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে, সেসব উন্নয়ন অংশীজনের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ—এগুলো সব সময় প্রয়োজন হয়। যেসব সমস্যা এবং আইনে যে অবকাঠামো, সেটা অনেক দিন আগে থেকে একই রয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন