News71.com
 Bangladesh
 22 Jan 24, 06:47 PM
 136           
 0
 22 Jan 24, 06:47 PM

পদ্মায় ফেরিডুবির ৬ দিন পর মিলল নিখোঁজ মাস্টারের লাশ॥

পদ্মায় ফেরিডুবির ৬ দিন পর মিলল নিখোঁজ মাস্টারের লাশ॥


নিউজ ডেস্কঃ পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরিডুবির ছয় দিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের লাশ। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। ফায়ার সার্ভিসের পাটুরিয়া কাম আরিচা স্থলবন্দর কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর থানার বাহাদুরপুর পদ্মা নদীর তীরে আজ বেলা ৪টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধার করা লাশটি রজনীগন্ধা ফেরির নিখোঁজ মাষ্টার হুমায়ুনের। তাঁর ছোট ভাই রফিকুল তা শনাক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন