News71.com
 Bangladesh
 22 Jan 24, 09:49 AM
 134           
 0
 22 Jan 24, 09:49 AM

আগামীতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা কঠিন হবে॥ রাশেদ খান মেনন

আগামীতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা কঠিন হবে॥ রাশেদ খান মেনন


নিউজ ডেস্কঃ দ্বাদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ১৪ দলীয় শরিক ও জাতীয় পার্টির সঙ্গে যা যা হয়েছে, তাতে আওয়ামী লীগের পক্ষে পরের নির্বাচনে সমঝোতা কঠিন হয়ে যাবে বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। আওয়ামী লীগের ছাড়ে নৌকা নিয়ে মেনন জিতেছেন বরিশালের একটি আসন থেকে। তবে তার দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হেরে গেছেন। এর দায় তিনি দিয়েছেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে। ১৪ দলের আরেক শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুও ভোটের মাঠে আওয়ামী লীগের সমর্থন পাননি বলে ওয়ার্কার্স পার্টির সভাপতির ভাষ্য। তিনি বলছেন, এই অভিজ্ঞতা আগামীতে নির্বাচনি সমঝোতার পথ ‍রুদ্ধ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন