News71.com
 Bangladesh
 22 Jan 24, 09:44 AM
 135           
 0
 22 Jan 24, 09:44 AM

২৬ ও ২৭ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষনা॥

২৬ ও ২৭ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষনা॥

নিউজ ডেস্কঃ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও সংসদ বাতিলের দাবীতে দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি। ২৬ জানুয়ারি সব জেলা শহর এবং ২৭ জানুয়ারি মহানগরে এই কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতার মুক্তি, সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।’ ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন