News71.com
 Bangladesh
 22 Jan 24, 09:43 AM
 129           
 0
 22 Jan 24, 09:43 AM

বায়ুদূষণে ঢাকার স্থান বিশ্বে সপ্তম॥ কুয়াশা আর শীতের মধ্যে ঢাকাবাসীর সঙ্গী দূষিত বায়ু

বায়ুদূষণে ঢাকার স্থান বিশ্বে সপ্তম॥ কুয়াশা আর শীতের মধ্যে ঢাকাবাসীর সঙ্গী দূষিত বায়ু

নিউজ ডেস্কঃ বৃষ্টির দিনগুলো বাদ দিয়ে ঢাকার বায়ুর মান খুব কম দিনই ভালো থাকে। আজ সোমবার সকালে এই দূষিত বায়ুর সঙ্গে আছে কুয়াশা, কনকনে ঠান্ডা হাওয়া। আজ সকাল সোয়া আটটার দিকে বিশ্বের ১০৯ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার স্থান সপ্তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৬৪। এ স্কোরকে অস্বাস্থ্যকর বলে ধরা হয়।আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পাকিস্তানের লাহোর। এই দুই শহরের স্কোর যথাক্রমে ২৬১ ও ২২১।বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন