
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে বেলারুশের প্রধানমন্ত্রী বলেন, বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি আপনাকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।
বেলারুশের প্রধানমন্ত্রী বলেন, আপনার নেতৃত্ব ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ। তিনি বলেন, আনন্দের সঙ্গে উল্লেখ করা যায় যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতাকে আরও সফলভাবে শক্তিশালী করার জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মধ্যে সংলাপ পরিচালিত হয়।