News71.com
 Bangladesh
 21 Jan 24, 11:36 PM
 137           
 0
 21 Jan 24, 11:36 PM

শিল্পমন্ত্রীর সাথে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ॥ বাণিজ্য প্রসারে পারস্পাশসহযোগিতার আশাবাদ

শিল্পমন্ত্রীর সাথে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ॥ বাণিজ্য প্রসারে পারস্পাশসহযোগিতার আশাবাদ


নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শিল্পমন্ত্রীর অফিস কক্ষে আজ এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প মন্ত্রণালয় ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে ভারতীয় হাই কমিশনার বলেন, ভারত মাঝারি ও ক্ষুদ্র শিল্পে সহযোগিতা করতে আগ্রহী। এসএমই খাতকে দু’দেশের অর্থনীতির মেরুদ- উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একে অন্যের কাছ থেকে শিখতে পারি। আমরা রুপিতে বাণিজ্যের যে প্রক্রিয়া শুরু করেছি, তা আরও বাড়িয়ে দু’দেশের ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার।’ তিনি বলেন, বর্তমানে ভারত অন্যান্য দেশ থেকে যে সকল দ্রব্য আমদানি করে, তার মধ্যে যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, সেগুলো আমরা বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। তিনি বলেন, আইটিইসিসহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশীদের জন্য প্রশিক্ষণের সুযোগ বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন