
নিউজ ডেস্কঃ জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের হত্যা ও বিজিবি ব্যাটেলিয়ান দপ্তর, র্যা ব ক্যাম্প, থানা ও আদালত ভবন, পুলিশ লাইন, সোনালী ও অগ্রনী ব্যাংক ও ডিবি অফিস বিভিন্ন সরকারি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জেমএমবি পরিচয়ে ডাক যোগে চিঠি দেওয়া হয়েছে ।
গত ১৪ জুলাই ডাক যোগে এ হত্যার হুমকি দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
ওই চিঠিতে ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে জয়পুরহাট বিজিবি ব্যাটেলিয়ান দপ্তর, র্যা ব ক্যাম্প, থানা, আদালত ভবন, পুলিশ লাইন, সোনালী ও অগ্রনী ব্যাংক, ডিবি অফিস এবং মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া হিন্দু পুরোহিত ও সেবায়েতসহ জেলার সকল উর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা যাই হোক না কেন বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
ওসি আরো বলেন, এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম জয়পুরহাট সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন, যার নং-৬৪৫।