News71.com
 Bangladesh
 21 Jan 24, 10:05 PM
 137           
 0
 21 Jan 24, 10:05 PM

চীনা ঋণের অর্থছাড় আরও সহজ হবে।।অর্থমন্ত্রী

চীনা ঋণের অর্থছাড় আরও সহজ হবে।।অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ চীনা ঋণের অর্থছাড় আরও সহজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুতি রয়েছে। চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে বলে আশা করি।’ এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘নতুন সরকারের সঙ্গে আমাদের নতুনভাবে কাজ শুরু হয়েছে। এ জন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ-চায়না দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন।’ অর্থমন্ত্রী নিজে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত।নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু হবে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন