News71.com
 Bangladesh
 21 Jan 24, 09:56 PM
 145           
 0
 21 Jan 24, 09:56 PM

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

নিউজ ডেস্কঃ জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। আগামীকাল সোমবার সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশ নেবেন কার্যনির্বাহী সংসদের সদস্যরা। আজ রবিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি সভাটি অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা অংশ নেবেন। আর সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন