News71.com
 Bangladesh
 21 Jan 24, 09:08 PM
 150           
 0
 21 Jan 24, 09:08 PM

বিরোধী দল হচ্ছি কি না এখনো সিগন্যাল পাইনি॥ জি এম কাদের

বিরোধী দল হচ্ছি কি না এখনো সিগন্যাল পাইনি॥ জি এম কাদের

নিউজ ডেস্ক: বিরোধী দল হচ্ছি কি না, এখন পর্যন্ত কোনো সিগন্যাল পাইনি—এমনটি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনে কে হচ্ছে বিরোধী দল, তা স্পিকার জানাবেন। শনিবার বিকেলে রংপুর নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে জি এম কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।  ‘বিরোধী দল হচ্ছি কি না, এখন পর্যন্ত কোনো সিগন্যাল পাইনি। কাল আমাদের সভা হয়েছে। জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত হিসেবে আমাকে বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা ও মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে প্রস্তাব করে রেজল্যুশন করা হয়েছে। যা আমরা স্পিকারের কাছে পেশ করেছি। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনে কে হচ্ছে বিরোধী দল, তা স্পিকার জানাবেন।’ কাদের বলেন, ‘জাতীয় সংসদে দেশ ও জনগণের স্বার্থে সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। সংখ্যা বড় কথা নয়, আমরা আন্তরিকভাবে আমাদের ভূমিকা পালন করতে চাই। গত সংসদেও আমরা বিরোধী দলের ভূমিকায় ছিলাম। আমরা দেশ ও জাতির কল্যাণে সরকারের গঠনমূলক সমালোচনা করে বিরোধী দলের ভূমিকা পালনের চেষ্টা করেছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন