News71.com
 Bangladesh
 21 Jan 24, 12:22 PM
 189           
 0
 21 Jan 24, 12:22 PM

শিক্ষার মানউন্নয়নে রাষ্ট্রপতির কাছে ১৫দফা সুপারিশ করছে ইউজিসি॥

শিক্ষার মানউন্নয়নে রাষ্ট্রপতির কাছে ১৫দফা সুপারিশ করছে ইউজিসি॥

নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য অর্থের অপর্যাপ্ততা কাটাতে শিল্পপ্রতিষ্ঠানের আয়ের একটি অংশ চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিল্পপ্রতিষ্ঠানের আয়ের এই অংশ গবেষণা খাতে বরাদ্দের জন্য একটি নীতিমালা করতে ইউজিসি সুপারিশ করতে যাচ্ছে।সংস্থার বার্ষিক প্রতিবেদনে এমন সুপারিশ থাকছে। শিগগির প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হবে বলে ইউজিসি সূত্রে জানা গেছে। সূত্রমতে, ইউজিসির ৪৯তম বার্ষিক প্রতিবেদনে ১৫টি সুপারিশ থাকছে। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগে খ্যাতনামা শিক্ষকদের সমন্বয়ে পুল গঠন; অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এনডাউমেন্ট তহবিল গঠন করে শিক্ষাঋণ দেওয়া, ভর্তির ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে স্বতন্ত্র কমিশন গঠন, একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরি, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভ্যন্তরীণ র‍্যাঙ্কিং চালু করা, ভূমির পরিমাণ যৌক্তিক হারে নির্ধারণ এবং ইউজিসির জনবল বাড়ানো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন