
নিউজ ডেস্কঃ শনিবার উগান্ডায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে (টুইটার) লেখেন, ‘তিনি শিগগির তাঁকে (হাছান) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন।উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে তিনি আনন্দিত। তার সার্বিক সাফল্য কামনা করি।’ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন। বৃহস্পতিবার ঢাকায় তিনি সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নয়াদিল্লিতে তিনি তিন দিন থাকতে পারেন। তবে সফর সূচি এখনও প্রস্তুত নয়... তবে আমরা আলোচনা করেছি যে আমি ৭ ফেব্রুয়ারি যাব।’ ড. হাছান মাহমুদ বর্তমানে ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।