News71.com
 Bangladesh
 20 Jan 24, 11:32 AM
 154           
 0
 20 Jan 24, 11:32 AM

নিত্য যাত্রীদের জন্য সুখবর॥ আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

নিত্য যাত্রীদের জন্য সুখবর॥ আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল

নিউজ ডেস্কঃ আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। আজ শনিবার ২০ জানুযারি থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন