News71.com
 Bangladesh
 19 Jan 24, 10:05 PM
 426           
 0
 19 Jan 24, 10:05 PM

বাংলাদেশ থেকে ’ভারত ভিসা’ চুক্তিতে যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে॥

বাংলাদেশ থেকে ’ভারত ভিসা’ চুক্তিতে যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে॥


নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারতের নাগরিকদের দুই দেশে যাতায়াতের জন্য ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর থেকে একটি ভ্রমণ চুক্তি (ট্রাভেল এগ্রিমেন্ট) রয়েছে। এই চুক্তির আওতায় এক দেশ অপর দেশের নাগরিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে। ভিসার ধরন অনুযায়ী নাগরিকরা ভ্রমণ ও অন্যান্য সুবিধা ভোগ করেন। সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে এই চুক্তি করা হয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে ১৫ জানুয়ারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আগামী এক মাসের মধ্যে নতুন ভ্রমণ চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। সেজন্য বাংলাদেশের পক্ষে সুরক্ষা সেবা বিভাগ একটি প্রস্তাবনা তৈরি করেছে।

এ নিয়ে গত সোমবার ১৫ জানুয়ারি সুরক্ষা সেবা বিভাগ এক আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছিল। সেখানে এসব প্রস্তাবের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও সুপারিশ নেওয়া হয়েছে। জানা গেছে, এরপর প্রস্তাব চূড়ান্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় পক্ষের মতামতের জন্য পাঠানো হবে। ভারতীয় পক্ষও তাদের প্রস্তাব থাকলে বাংলাদেশের মতামত নেবে। উভয় পক্ষের মতামতের পরে চুক্তিটি নবায়ন করা হবে।

*যেকোনো চেকপোস্ট দিয়ে যাওয়া-আসার সুবিধা
*মেডিকেল ভিসায় বহুভ্রমণ সুবিধা
*প্রয়োজনে হাসপাতাল পরিবর্তনের সুবিধা
*কূটনৈতিক পাসপোর্টে বিনা ভিসায় ৯০ দিন অবস্থানের সুবিধা
*রুট হিসেবে এবার নদীপথ যুক্ত করার প্রস্তাব

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন